কক্সবাজারের প্রবীণ আলেমে দ্বীন ও সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল গফুরের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে এক শোকবাণী দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব এএইচএম হামিদু রহমান আযাদ।
শোকবাণীতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলার সাবেক নায়েবে আমীর ও ঝিলংজা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আবদুল গফুর আজ দুপুর ১টায় ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ ও সমবেদনা প্রকাশ করছি।
তিনি আরো বলেন, মাওলানা আব্দুল গফুরকে মহান আল্লাহ্ ক্ষমা করে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। ইসলামী আন্দোলনের জন্য তার সকল খেদমত আল্লাহ কবুল করুন। মরহুমের পরিবারের সদস্যদের আল্লাহ তায়ালা উত্তম ধৈর্যধারনের তাওফিক দান করুন। আমীন।










