সিলেট নগরীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন এবং ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব এএইচএম হামিদুর রহমান আযাদ।
সিলেট মহানগর জামায়াতের আমীর জনাব মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি জনাব মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও সিলেট অঞ্চল দায়িত্বশীল জনাব হাফিজ আব্দুল হাই হারুন। এছাড়া আরও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, সহকারী সেক্রেটারি এডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও ড. নুরুল ইসলাম বাবুল, জামায়াত নেতা মুফতী আলী হায়দার, এডভোকেট জামিল আহমদ রাজু ও শফিকুল আলম মফিক প্রমুখ।









