মহেশখালি ইউনুছ খালী নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধানশিক্ষক ধলঘাটানিবাসী আকতার আহমদ ,তার কক্সবাজারস্থ দক্ষিণ মুহুরী পাড়া বাসায় (কক্সবাজার পলিটেকনিক কলেজ সংলগ্ন),
গতরাত বুধবার ৯.৩০ মিনিটে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।।
আজ বৃহস্পতিবার দুপুর ২ টায় বাসভবন সংলগ্ন কোনার পাড়া জামে মসজিদ ময়দানে মরহুমের নামাজে জানাজাওদাফন সম্পন্ন হয়।তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এএইচএম হামিদুর রহমান আজাদ।বিবৃতিতে তিনি বলেন জনাব আকতার আহমদের মৃত্যুতে আমি শোকাহত। তার মৃত্যুতে মহেশখালীবাসি একজন শিক্ষানুরাগীকে হারালো। বিবৃতিতে তিনি বলেন মহান আল্লাহ তায়ালা তার গুনাহখাতা মাফ করে দিন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। তিনি শোকাহত আত্মীয়স্বজন ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।