চট্টগ্রাম বায়তুশ শরফ মাদ্রাসার আরবি প্রভাষক কুতুবদিয়া বডঘোপনিবাসী মাওলানা আমির উদ্দিন গত রাত ১.৩০ মিনিটে নগরীর একটি বেসরকারী হাসপাতালে হৃদযোগের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপিএএইচএমহামিদুর রহমান আযাদ।

শোক বাণীতে তিনি ইসলামী শিক্ষা বিস্তারে মরহুমের অবদানের কথা স্মরণ করেন, তার রূহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন তার নেক আমলসমূহ কবুল করেন, তাকে জান্নাতে উচ্চমাকাম দান করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।