চকরিয়ার বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আরিফুর রহমান চৌধুরী মানিকের মাতা হোসাইনা খাতুনের (৮০) ইন্তিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মহেশখালী-কুতুবদিয়ার সাবেক
সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আযাদ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে গণমাধ্যমে এক বাণী দিয়েছেন।
শোকবাণীতে তিনি শোক প্রকাশের পাশাপাশি আল্লাহ তায়ালার নিকট দোয়া করেন, আল্লাহ তায়ালা মরহুমাকে ক্ষমা করে দিন, তার নেক আমলগুলো কবুল করুন এবং জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করুন। শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যকে ধৈর্যধারণ করার তাওফিক দান করুন। আমীন।।










