বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব এএইচএম হামিদুর রহমান আযাদ মহেশখালী-কুতুবদিয়াবাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেনঃ-
এক বিবৃতিতে তিনি বলেন, “পবিত্র রমযান সিয়াম সাধনার মাধ্যমে মুমিনদের আল্লাহভীতি অর্জনের মাস। মুমিন জীবনের সাফল্য ও রমজানের রোজা পালন স্বার্থক করতে হলে এক মাসের শিক্ষা অনুযায়ী বাকী ১১ মাস কোরআন সুন্নাহর আলোকে পরিশুদ্ধ জীবন যাপন এবং মানব রচিত মত ও পথ পরিহার করে কোরআন ও তাকওয়াভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কাজে নিজেকে নিয়োজিত রাখতে হবে।
হামিদ আযাদ বলেন, সরকারের অগণতান্ত্রিক আচরণ, জেল জুলুম ও গুম -খুনের কারণে ঘরে-ঘরে ঈদের খুশির পরিবর্তে বিষাদের কালো ছায়া পড়ে আছে। ঈদের আনন্দক্ষণে বাবা, ভাই,স্বামী ও সন্তান হারানোর বেদনায় সারাদেশে শোকাতুর পরিবেশ বিরাজ করছে। যারা গুম হয়েছে ঈদের পূর্বে তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবী জানান।
হামিদ আযাদ আরো বলেন, সকল প্রকার হিংসা-বিদ্বেষ, সংকীর্ণতা ও কুটিলতা মুক্ত হয়ে ঈদুল ফিতর দেশের মানুষের জন্য বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি। এ ক্ষেত্রে অসহায় মানুষের সার্বিক সহযোগীতা দেয়া সরকারের দায়িত্ব।কিন্তু দেশে সরকারি ত্রান ও নগদ অর্থ চুরির মহোৎসব চলছে।অন্যদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম জনজীবনে অস্থীরতা বিরাজ করছে।সাধারন জনগন অসহনীয় কষ্টে জীবনযাপন করছে।তাই তিনি অবিলম্বে দূর্নীতি বন্ধ ও নিত্যদ্রব্যের মুল্য স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে সরকারের প্রতি আহবান জানান।
হামিদ আযাদ বিবৃতিতে আরো বলেন, জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সারাদেশে অসংখ্য নেতাকর্মী কারাগারে মিথ্যামামলায় মানবেতর জীবনযাপন করছে তাদেরকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।
সেইসাথে তিনি রমজানের তাৎপর্য ও ঈদুল ফিতরের শিক্ষাধারন করে অভাবী মানুষের সাথে আনন্দ ভাগাভাগি করে ঈদ উদযাপন করার জন্য প্রিয় মহেশখালী কুতুবদিয়াবাসীসহ দেশবাসীকে আহবান জানান।










