মহেশখালির ডাক্তার নুরুল ইসলামের সহধর্মিনীর ইন্তেকালে সাবেক এমপি হামিদ আযাদের শোক প্রকাশ

মহেশখালির ধলঘাটার সুতরিয়ানিবাসী ডাক্তার নুরুলইসলামের স্ত্রী শাফায়াতুন্নাহার (৫৫) ১৪মে সন্ধায় ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
তাহার নামাজে জানাজা ও দাফন গতকাল ভারতে সম্পন্ন হয়। তিনি দীর্ঘদিন ক্যানসার রোগে ভুগছিলেন। তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এএইচএম হামিদুররহমান আযাদ ।

এক শোকবাণীতে তিনি বলেন, মরহুম ডাক্তার নুরুল ইসলামের প্রিয় সহধর্মীনি ইতোমধ্যে দুনিয়ার সফর শেষ করেছেন। শুরু হয়েছে তার অনন্তকালের সফর। এই সফরে আল্লাহ রাব্বুল আলামীন তার একান্ত সাহায্যকারী হোন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তার জন্য সহজ, আরামদায়ক ও শান্তিময় করে দিন। আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।জনাব আযাদ শোকবানিতে মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।