মহেশখালী হোয়ানক দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব নূর আহমদের ইন্তিকালে সাবেক এমপি এ এইচ এম হামিদ আযাদ এক শোক বাণী দিয়েছেন।
মহেশখালী হোয়ানক ইসলামিয়া দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি আজিজুর রহমানের পিতা শাহ সুফি আলহাজ্ব নূর আহমদ (৮১) ইন্তিকালে গভীরভাবে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও (মহেশখালী-কুতুবদিয়া) সংসদীয় আসনে সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
শোক বাণীতে, এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, মরহুম নূর আহমদের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আল্লাহ পাক তাঁর অতীতের সকল গুনাহ মাফ করে দিন, তাকে রহম করুন, ক্ষমা করুন ও তাঁকে জান্নাতবাসী করুন। আল্লাহ তা’য়ালা তার পরিবারের সদস্যদের ধৈর্য্যধারণের তাওফিক দান করুন। আমীন।










