বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এএইচ এম হামিদুর রহমান আযাদ পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে আজ নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেনঃ-
বিবৃতিতে তিনি বলেন, “হযরত ইব্রাহিম (আ:) এর স্মৃতি বিজড়িত পবিত্র ঈদুল আযহা আমাদের নিকট সমাগত। ঈদুল আযহা আমাদেরকে ত্যাগ ও কুরবানীর আদর্শে উজ্জীবিত করে। মহান আল্লাহর সন্তুষ্টির জন্য অল্লাহর উদ্দেশ্যে সবকিছু বিলীন করে দেয়ার চেতনা জাগ্রত করে। সামাজিক বৈষম্য দূরীকরণ, শোষণমুক্ত ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কুরবানী আমাদেরকে অনুপ্রেরণা দেয়। ত্যাগ ও কুরবানীর মানসিকতা নিয়ে ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। আর এর মাধ্যমেই কেবল মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা সম্ভব।
তিনি আরো বলেন, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতির কারণে লাখো মানুষ গৃহহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। তাছাড়া গত এক যুগেরও বেশী সময় দেশে এক নৈরাজ্য ও শ্বাসরুদ্ধকর অবস্থা চলছে। কারাগারে আজ আলেম উলামা ও বিরোধী দলের অনেক নেতাকর্মীদের অন্যায়ভাবে বন্দী করে রাখা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের মানুষ আজ নির্যাতিত। তাদের জীবনে ঈদের আনন্দ নেই। মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন সকল মজলুম মানুষের দুঃখ-দুর্দশা দূর করে দেন।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে আমি মহেশখালী কুতুবদিয়া সহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।










